🌹চাকরির প্রস্তুতি::ভারতের ভূগোল:: লাস্ট মিনিট সাজেশন(সব ধরণের চাকরির পরীক্ষার উপযোগী।)🌹

 

💡 ১. ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি?

(A) দার্জিলিং। (B) হাওড়া। (C) কলকাতা। (D) মালদা।
✔️ উত্তর: (A) দার্জিলিং।

💡 ২. কাসাই ও কেলেঘাই নদী দুটির মিলিত প্রবাহের নাম কী?
(A) রূপনারায়ণ। (B) হলদি। (C) সুবর্ণরেখা। (D) দামোদর।
✔️ উত্তর: (B) হলদি।

💡 ৩. কুমারী নদী কোন নদীর উপনদী?
(A) মহানদী। (B) দামোদর। (C) কংসাবতী। (D) অজয়।
✔️ উত্তর: (C) কংসাবতী।

💡 ৪. দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(A) সান্দাকফু। (B) গোর্গাবুরু। (C) পরেশনাথ। (D) বিহারীনাথ।
✔️ উত্তর: (B) গোর্গাবুরু।

💡 ৫. বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা রয়েছে?
(A) ২০। (B) ১৯। (C) ২৩। (D) ২৫।
✔️ উত্তর: (C) ২৩।

💡 ৬. নিচের কোনটি সঠিক জোড়া নয় (জাতীয় সড়ক)?
(A) NH-2: দিল্লি-কলকাতা। (B) NH-35: বারাসাত-বনগাঁ। (C) NH-41: কোলাঘাট-হলদিয়া। (D) NH-34: সেবক-গ্যাংটক।
✔️ উত্তর: (D) NH-34: সেবক-গ্যাংটক।

💡 ৭. পশ্চিমবঙ্গে তিস্তা নদীর পশ্চিম অংশকে কী বলা হয়?
(A) তরাই। (B) ডুয়ার্স। (C) বাগার। (D) ভাবর।
✔️ উত্তর: (A) তরাই।

💡 ৮. সুন্দরবনের সীমানা কে নির্ধারণ করেছিলেন?

(A) হ্যামিল্টন সাহেব। (B) মেজর উইলিয়াম টলি। (C) স্কট। (D) ড্যাম্পিয়ার এবং হজেস।
✔️ উত্তর: (D) ড্যাম্পিয়ার এবং হজেস।

💡 ৯. সুন্দরবন কত সালে ‘রামসার সাইট’ হিসেবে ঘোষিত হয়?
(A) ১৯৮৭। (B) ১৯৭২। (C) ২০১৮। (D) ২০১৯।
✔️ উত্তর: (D) ২০১৯।

💡 ১০. মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
(A) সুবর্ণরেখা। (B) দ্বারকেশ্বর। (C) বরাকর। (D) কংসাবতী।
✔️ উত্তর: (D) কংসাবতী।

💡 ১১. পুনর্ভবা ও আত্রেয়ী কোন নদীর শাখা নদী?
(A) তোর্সা। (B) তিস্তা। (C) জলঢাকা। (D) রাইডাক।
✔️ উত্তর: (B) তিস্তা।

💡 ১২. পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) কোথায় কাজ শুরু করেছে?
(A) রায়চক। (B) ফলতা। (C) কাকদ্বীপ। (D) হলদিয়া।
✔️ উত্তর: (B) ফলতা।

💡 ১৩. কোন নদী পশ্চিমবঙ্গ ও অসমকে পৃথক করেছে?
(A) রাইডাক। (B) সঙ্কোশ। (C) কালজানি। (D) চেল।
✔️ উত্তর: (B) সঙ্কোশ।

💡 ১৪. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি?
(A) বাঁকুড়া। (B) পশ্চিম বর্ধমান। (C) বীরভূম। (D) পুরুলিয়া।
✔️ উত্তর: (D) পুরুলিয়া।

💡 ১৫. ভারতের প্রথম পণ্য হিসেবে কোনটি GI ট্যাগ পায়?

(A) এলাচ। (B) দার্জিলিং চা। (C) বাসমতী। (D) গোবিন্দভোগ চাল।
✔️ উত্তর: (B) দার্জিলিং চা।

💡 ১৬. ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
(A) ৯৭%। (B) ৭০%। (C) ৮০%। (D) ৭৭%।
✔️ উত্তর: (D) ৭৭%।

💡 ১৭. পশ্চিমবঙ্গের কোন আদিবাসী ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESCO দ্বারা বিপন্ন হিসেবে গণ্য করা হয়েছে?
(A) সাঁওতালি। (B) কুরুখ। (C) কুর্মালি। (D) সাদ্রি।
✔️ উত্তর: (B) কুরুখ।

💡 ১৮. ভারতের কতগুলি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?
(A) ৪। (B) ৬। (C) ৫। (D) ৩।
✔️ উত্তর: (C) ৫।

💡 ১৯. পশ্চিম দিনাজপুর জেলাটি কত সালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিভক্ত হয়?
(A) ১৯৯১। (B) ১৯৯০। (C) ১৯৯২। (D) ১৯৯৪।
✔️ উত্তর: (C) ১৯৯২।

💡 ২০. ২০১১ সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত?
(A) দশম। (B) চতুর্থ। (C) দ্বিতীয়। (D) পঞ্চম।
✔️ উত্তর: (B) চতুর্থ।

💡 ২১. পশ্চিমবঙ্গের ধান উৎপাদনকারী জেলাগুলোকে ক্রমবর্ধমান অনুসারে সাজান —
(A) মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ।
(B) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান।
(C) বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান।
(D) বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর।
✔️ উত্তর: (B) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান।

💡 ২২. পশ্চিমবঙ্গের ‘গণগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়?
(A) পলি মাটি। (B) লবণাক্ত মাটি। (C) ল্যাটেরাইট মাটি। (D) তরাই মাটি।
✔️ উত্তর: (C) ল্যাটেরাইট মাটি।

💡 ২৩. তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত?
(A) দামোদর। (B) কংসাবতী। (C) শিলাবতী। (D) ময়ূরাক্ষী।
✔️ উত্তর: (D) ময়ূরাক্ষী।

 💡 ২৪. পূর্ব কলকাতা জলাভূমিকে কী হিসেবে ঘোষণা করা হয়েছে?

(A) জীববৈচিত্র্য অঞ্চল। (B) পর্যটন কেন্দ্র। (C) বিশ্ব ঐতিহ্য স্থান। (D) রামসার সাইট।
✔️ উত্তর: (D) রামসার সাইট।

💡 ২৫. পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে কার্যকর হয়?
(A) ১৯৫৬। (B) ১৯৫৮। (C) ১৯৫৫। (D) ১৯৫৯।
✔️ উত্তর: (C) ১৯৫৫।

💡 ২৬. সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কোথায়?
(A) এলাহাবাদ। (B) কলকাতা। (C) কোচিন। (D) মুম্বাই।
✔️ উত্তর: (B) কলকাতা।

💡 ২৭. কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়?
(A) ১৯৮৪। (B) ১৯৮৬। (C) ১৯৮৮। (D) ১৯৮৯।
✔️ উত্তর: (A) ১৯৮৪।

💡 ২৮. ধনেখালি কিসের জন্য বিখ্যাত?
(A) তাঁত শিল্প। (B) কাগজ শিল্প। (C) পাট শিল্প। (D) চামড়া শিল্প।
✔️ উত্তর: (A) তাঁত শিল্প।

💡 ২৯. তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত?
(A) তরাই। (B) ডুয়ার্স। (C) তাল। (D) দিয়ার।
✔️ উত্তর: (A) তরাই।

💡 ৩০. সুন্দরবনকে কেন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে?
(A) বাঘ সংরক্ষণ। (B) সুন্দরী গাছ। (C) ম্যানগ্রোভ অরণ্য। (D) জীববৈচিত্র্য।
✔️ উত্তর: (C) ম্যানগ্রোভ অরণ্য।

💡 ৩১. জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) তিস্তা ও করলা। (B) তিস্তা ও জলঢাকা। (C) জলঢাকা ও রাইডাক। (D) তিস্তা ও রাইডাক।
✔️ উত্তর: (A) তিস্তা ও করলা।

💡 ৩২. রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?
(A) পুরুলিয়া। (B) বাঁকুড়া। (C) জলপাইগুড়ি। (D) দার্জিলিং।
✔️ উত্তর: (D) দার্জিলিং।

💡 ৩৩. পশ্চিমবঙ্গের প্রথম রেললাইন কোন দুটি স্টেশনের মধ্যে চালু হয়?
(A) হাওড়া–হুগলি। (B) হাওড়া–রানিগঞ্জ। (C) হাওড়া–বর্ধমান। (D) শিয়ালদহ–নৈহাটি।
✔️ উত্তর: (A) হাওড়া–হুগলি।

💡 ৩৪. ভারত স্বাধীন হওয়ার সময় কোন জেলাটি পশ্চিমবঙ্গে ছিল না?
(A) কোচবিহার। (B) হাওড়া। (C) দার্জিলিং। (D) মুর্শিদাবাদ।
✔️ উত্তর: (A) কোচবিহার।

💡 ৩৫. ২০১১ অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
(A) ৮২.৬৭%। (B) ৭৪.০৪%। (C) ৭৭.০৮%। (D) ৭১.১৬%।
✔️ উত্তর: (C) ৭৭.০৮%।

💡 ৩৬. ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা রয়েছে?
(A) ঝাড়খণ্ড। (B) বিহার। (C) ওড়িশা। (D) অসম।
✔️ উত্তর: (A) ঝাড়খণ্ড।

💡 ৩৭. মুর্শিদাবাদ জেলাকে দু’ভাগে ভাগ করেছে কোন নদী?

(a) মহানন্দা নদী (b) জলঙ্গি নদী (c) ভাগীরথী নদী (d) মাথাভাঙ্গা নদী।
✔️ উত্তর: (c) ভাগীরথী নদী।

💡 ৩৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত?
(a) গঙ্গাসাগর (b) কলকাতা (c) আসানসোল (d) ফারাক্কা।
✔️ উত্তর: (d) ফারাক্কা।

💡 ৩৯. আগ্রা হয়ে কলকাতা-মুম্বাই জাতীয় সড়কটি কী নামে পরিচিত?
(a) NH-5 (b) NH-8 (c) NH-3 (d) NH-6।
✔️ উত্তর: (d) NH-6।

💡 ৪০. বনগাঁ ও কলকাতাকে যুক্ত করেছে কোন জাতীয় সড়ক?
(a) NH-35 (b) NH-02 (c) NH-06 (d) NH-32।
✔️ উত্তর: (a) NH-35।

💡 ৪১. পশ্চিমবঙ্গের কোথায় রেল ওয়াগন তৈরি হয়?
(a) লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদম (b) হিন্দমোটর, কাঁচরাপাড়া এবং দুর্গাপুর (c) চিত্তরঞ্জন, হিন্দমোটর এবং দুর্গাপুর (d) খড়গপুর, চিত্তরঞ্জন এবং দমদম।
✔️ উত্তর: (a) লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদম।

💡 ৪২. ভারতে গঙ্গার সক্রিয় বদ্বীপ কোথায় অবস্থিত?
(a) নদীয়া, উত্তর ২৪ পরগনা ও হাওড়া (b) সুন্দরবন (c) উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা (d) পূর্ব মেদিনীপুর ও হাওড়া।
✔️ উত্তর: (c) উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।

💡 ৪৩. ভারতে ‘কার্স্ট’ ভূমিরূপ কোথায় গঠিত হয়েছে?
(a) জলপাইগুড়ি জেলা, বক্সা ও জয়ন্তী পাহাড় (b) বিহারের পূর্ণিয়া জেলা (c) রাজস্থানের জয়সলমীর অঞ্চল (d) কর্ণাটকের মহীশূর পাহাড়।
✔️ উত্তর: (a) জলপাইগুড়ি জেলা, বক্সা ও জয়ন্তী পাহাড়।

💡 ৪৪. পশ্চিমবঙ্গের ‘ড্রাই পোর্ট’ কোথায় অবস্থিত?
(a) কলকাতা (b) হলদিয়া (c) কলকাতা, হলদিয়া ও দিঘা (d) কলকাতা ও হলদিয়া।
✔️ উত্তর: (a) কলকাতা।

💡 ৪৫. নিচের কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়?
(a) জলপাইগুড়ি (b) মালদা (c) কলকাতা (d) বর্ধমান।
✔️ উত্তর: (c) কলকাতা।

💡 ৪৬. পশ্চিমবঙ্গের একটি ভূপ্রাকৃতিক অঞ্চল ‘রাঢ়’ — এর অংশ বিশেষ কোন জেলায় দেখা যায়?
(a) কোচবিহার (b) নদীয়া (c) পশ্চিম মেদিনীপুর (d) দক্ষিণ ২৪ পরগনা।
✔️ উত্তর: (c) পশ্চিম মেদিনীপুর।

💡 ৪৭. পশ্চিমবঙ্গের কোন জেলা মানব উন্নয়ন সূচকে (HDI) সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
(a) কলকাতা (b) পূর্ব মেদিনীপুর (c) বর্ধমান (d) উত্তর ২৪ পরগনা।
✔️ উত্তর: (a) কলকাতা।

💡 ৪৮. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল?
(a) নিম্ন বঙ্গে বন্যা নিয়ন্ত্রণ (b) হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি (c) পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুৎ উৎপাদন (d) বিহারে অভ্যন্তরীণ জলপথ পরিবহন।
✔️ উত্তর: (b) হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি।

💡 ৪৯. ‘টোটো’ হলো একটি আদিম উপজাতি সম্প্রদায় — যাদের কোন রাজ্যে পাওয়া যায়?
(a) অরুণাচল প্রদেশ (b) ওড়িশা (c) পশ্চিমবঙ্গ (d) তামিলনাড়ু।
✔️ উত্তর: (c) পশ্চিমবঙ্গ।

💡 ৫০. পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিচের কোনটি খনন করা হয় না?
(a) প্রাকৃতিক গ্যাস (b) কাদা/মাটি (c) বালি (d) ভূগর্ভস্থ জল।
✔️ উত্তর: (a) প্রাকৃতিক গ্যাস।

💡 ৫১. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা দেয় কেন?
(a) ল্যাটেরাইট মাটির জন্য (b) অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য (c) অতিরিক্ত বাষ্পীভবনের জন্য (d) অদক্ষ জল ব্যবস্থাপনার জন্য।
✔️ উত্তর: (b) অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য।

💡 ৫২. দক্ষিণ বঙ্গে সাধারণত গ্রীষ্মকালীন বর্ষা কবে আসে?
(a) ১–৫ জুন (b) ৫–১০ জুন (c) ১০–১৫ জুন (d) ১৫–২০ জুন।
✔️ উত্তর: (c) ১০–১৫ জুন।

💡 ৫৩. দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) হলো একটি—
(a) ভারত সরকারের কেন্দ্রীয় সংস্থা (b) ভারত সরকারের রাজ্য সংস্থা (c) কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড উভয় রাজ্য সরকারের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা (d) পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্য সরকারের একটি সংস্থা।
✔️ উত্তর: (c) কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড উভয় রাজ্য সরকারের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা।

💡 ৫৪. ১৯১১–২১ সালের মধ্যে পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল?
(a) +৬.৩১% (b) –১.৭৭% (c) +৪.৯৯% (d) –২.৯১%।
✔️ উত্তর: (b) –১.৭৭%।

💡 ৫৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি?
(a) মুর্শিদাবাদ (b) মালদা (c) কোচবিহার (d) বীরভূম।
✔️ উত্তর: (c) কোচবিহার।

💡 ৫৬. কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে গেছে?
(a) মুর্শিদাবাদ (b) নদীয়া (c) মালদা (d) পুরুলিয়া।
✔️ উত্তর: (b) নদীয়া।

💡 ৫৭. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
(a) ক্রান্তীয় মৌসুমি (b) আধা-শুষ্ক (c) আর্দ্র (d) উপ-ক্রান্তীয় শুষ্ক।
✔️ উত্তর: (a) ক্রান্তীয় মৌসুমি।

💡 ৫৮. কোন বিদেশী প্রকল্পের অনুকরণে DVC-র পরিকল্পনা করা হয়েছিল?
(a) AFC (b) TVA (c) DDC (d) উপরের কোনটিই নয়।
✔️ উত্তর: (b) TVA।

💡 ৫৯. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত?
(a) দার্জিলিং রেঞ্জ (b) সিঙ্গালিলা রেঞ্জ (c) জয়ন্তী পাহাড় (d) উপরের কোনটিই নয়।
✔️ উত্তর: (b) সিঙ্গালিলা রেঞ্জ।

💡 ৬০. পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত কিমি?
(a) ১৬১৭ (b) ২১৪৫ (c) ২২৭২ (d) ৩৩০০।
✔️ উত্তর: (c) ২২৭২ কিমি।

💡 ৬১. পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি?
(a) রূপনারায়ণ (b) দামোদর (c) সুবর্ণরেখা (d) কয়না।
✔️ উত্তর: (b) দামোদর।

💡 ৬২. সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
(a) দার্জিলিং (b) আলিপুরদুয়ার (c) কোচবিহার (d) উত্তর দিনাজপুর।
✔️ উত্তর: (a) দার্জিলিং।

💡 ৬৩. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কোন কোন দিকে রয়েছে?

(A) উত্তর (B) উত্তর ও উত্তর-পূর্ব (C) উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব (D) উত্তর, উত্তর-পশ্চিম ও পূর্ব।
✔️ উত্তর: (D) উত্তর, উত্তর-পশ্চিম ও পূর্ব।

💡 ৬৪. পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী নদীগুলো হলো—
(A) তিস্তা, জলঢাকা, রাইডাক (B) গঙ্গা, ব্রহ্মপুত্র (C) তিস্তা, গঙ্গা (D) দামোদর, গঙ্গা।
✔️ উত্তর: (A) তিস্তা, জলঢাকা, রাইডাক।

💡 ৬৫. ফারাক্কা বাঁধ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কী ছিল?
(A) নিম্ন গঙ্গার প্রবাহ বাড়ানো (B) নিম্ন গঙ্গার প্রবাহকে নতুনভাবে সংজ্ঞায়িত করা (C) বিদ্যুৎ উৎপাদন (D) অতিরিক্ত জল সঞ্চয় করা।
✔️ উত্তর: (A) নিম্ন গঙ্গার প্রবাহ বাড়ানো।

💡 ৬৬. পশ্চিমবঙ্গের রাজধানী কোন রেখার কাছে অবস্থিত?
(A) বিষুবরেখা (B) কর্কটক্রান্তি রেখা (C) মকরক্রান্তি রেখা (D) সুমেরুবৃত্ত।
✔️ উত্তর: (B) কর্কটক্রান্তি রেখা।

💡 ৬৭. পশ্চিমবঙ্গ তার অধিকাংশ বৃষ্টিপাত কোথা থেকে পায়?
(A) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (B) ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা (C) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু (D) আরব সাগরীয় শাখা।
✔️ উত্তর: (B) ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা।

💡 ৬৮. কলকাতার স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা কোনটি?
(A) কলকাতা পৌরসংস্থা (B) কলকাতা কর্পোরেশন (C) KMDA (D) CIT।
✔️ উত্তর: (A) কলকাতা পৌরসংস্থা।

💡 ৬৯. পশ্চিমবঙ্গে কয়লা খনি বিপর্যয়ের কারণ হলো—
(A) ধস (B) চ্যুতি (C) অপ্রতুল স্টোয়িং (D) বন্যা।
✔️ উত্তর: (C) অপ্রতুল স্টোয়িং।

💡 ৭০. পশ্চিমবঙ্গের সবচেয়ে উন্নত মানের শিল্প কয়লা কোনটি?
(A) লিগনাইট (B) অ্যানথ্রাসাইট (C) বিটুমিনাস (D) কোনোটিই নয়।
✔️ উত্তর: (C) বিটুমিনাস।


💡 ৭১. পশ্চিমবঙ্গ মালভূমির অধিকাংশ অংশ কোন জেলায় অবস্থিত?
(A) মেদিনীপুর (B) মুর্শিদাবাদ (C) পুরুলিয়া (D) বর্ধমান।
✔️ উত্তর: (C) পুরুলিয়া।

💡 ৭২. দার্জিলিং জেলায় হিমালয়ের পাদদেশের সমভূমি কী নামে পরিচিত?
(A) ডুয়ার্স (B) তরাই (C) রাঢ় (D) বারিন্দ।
✔️ উত্তর: (B) তরাই।

💡 ৭৩. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের দূরত্ব প্রায় কত?
(A) ৬০০ কিমি (B) ৭০০ কিমি (C) ৮০০ কিমি (D) ৪০০ কিমি।
✔️ উত্তর: (A) ৬০০ কিমি।

💡 ৭৪. দামোদর নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
(A) রাজমহল মালভূমি (B) ছোটনাগপুর মালভূমি (C) হিমালয় (D) পূর্বঘাট।
✔️ উত্তর: (B) ছোটনাগপুর মালভূমি।

💡 ৭৫. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি কেমন?
(A) লাল মাটি (B) কাদাময় লবণাক্ত মাটি (C) পলি মাটি (D) কৃষ্ণ মৃত্তিকা।
✔️ উত্তর: (B) কাদাময় লবণাক্ত মাটি।

💡 ৭৬. জলপাইগুড়ি শহর কোন নদী দুটির তীরে অবস্থিত?
(A) তিস্তা ও করলা (B) তিস্তা ও জলঢাকা (C) জলঢাকা ও তোর্সা (D) তিস্তা ও রাইডাক।
✔️ উত্তর: (A) তিস্তা ও করলা।

💡 ৭৭. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে বিশ্ব ঐতিহ্য ঘোষিত হয়?
(A) ১৯৮০ (B) ১৯৯০ (C) ১৯৯৯ (D) ২০০৩।
✔️ উত্তর: (C) ১৯৯৯।

💡 ৭৮. কোন স্থানে ধ্রুবতারাকে আকাশের সর্বোচ্চ কোণে দেখা যায়?
(A) সান্দাকফু (B) ফালুট (C) দার্জিলিং (D) কালিম্পং।
✔️ উত্তর: (A) সান্দাকফু।

💡 ৭৯. আয়তনের ভিত্তিতে জেলার সঠিক নিম্নক্রম কোনটি?
(A) পশ্চিম মেদিনীপুর–বর্ধমান–বাঁকুড়া (B) পশ্চিম মেদিনীপুর–বর্ধমান–দক্ষিণ ২৪ পরগনা (C) দক্ষিণ ২৪ পরগনা–পশ্চিম মেদিনীপুর–বর্ধমান (D) দক্ষিণ ২৪ পরগনা–পশ্চিম মেদিনীপুর–বাঁকুড়া।
✔️ উত্তর: (C) দক্ষিণ ২৪ পরগনা–পশ্চিম মেদিনীপুর–বর্ধমান।

💡 ৮০. লিঙ্গানুপাতের ভিত্তিতে সঠিক নিম্নক্রম কোনটি?
(A) দার্জিলিং–পশ্চিম মেদিনীপুর–হুগলি (B) হুগলি–দার্জিলিং–মুর্শিদাবাদ (C) দার্জিলিং–হুগলি–মুর্শিদাবাদ (D) হুগলি–মুর্শিদাবাদ–দার্জিলিং।
✔️ উত্তর: (A) দার্জিলিং–পশ্চিম মেদিনীপুর–হুগলি।

💡 ৮১. পাট মূলত কোথায় উৎপাদিত হয়?

(A) তামিলনাড়ু (B) পশ্চিমবঙ্গ (C) কেরালা (D) হিমাচল প্রদেশ।
✔️ উত্তর: (B) পশ্চিমবঙ্গ।

💡 ৮২. উত্তরবঙ্গের সমভূমির সবচেয়ে পূর্বের নদী কোনটি?
(A) তোর্সা (B) রাইডাক (C) মেচি (D) পাগলা।
✔️ উত্তর: (B) রাইডাক।

💡 ৮৩. এপ্রিল মাসে বজ্রবিদ্যুৎসহ ঝড় (কালবৈশাখী) কোথায় খুব ঘনঘন হয়?
(A) অসম (B) পশ্চিমবঙ্গ (C) বিহার (D) রাজস্থান।
✔️ উত্তর: (B) পশ্চিমবঙ্গ।

💡 ৮৪. খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ কবে নির্মিত হয়েছিল?
(A) ১৮৫০ (B) ১৮৭৫ (C) ১৯০০ (D) ১৯৩০।
✔️ উত্তর: (C) ১৯০০।

💡 ৮৫. ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে?
(A) ৬% (B) ৭.৫৫% (C) ৮.২৪% (D) ৯.১২%।
✔️ উত্তর: (B) ৭.৫৫%।

💡 ৮৬. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
(A) ৭০% (B) ৭৫% (C) ৭৭% (D) ৮০%।
✔️ উত্তর: (C) ৭৭%।

💡 ৮৭. দার্জিলিং জেলায় কত উচ্চতায় নাতিশীতোষ্ণ অরণ্য দেখা যায়?
(A) ১০০০ মিটার (B) ১২০০ মিটার (C) ১৫০০ মিটার (D) ২০০০ মিটার।
✔️ উত্তর: (D) ২০০০ মিটার।

💡 ৮৮. ভারতবর্ষের মোট উৎপাদিত ধানের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়?
(A) ১০% (B) ১৫% (C) ২০% (D) ২৫%।
✔️ উত্তর: (B) ১৫%।

💡 ৮৯. পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষ প্রধানত কোথায় দেখা যায়?
(A) পুরুলিয়া মালভূমি অঞ্চল (B) উত্তরবঙ্গের সমভূমি (C) পূর্ব দিকের জেলাগুলো (D) রাঢ় অঞ্চল।
✔️ উত্তর: (D) রাঢ় অঞ্চল।

💡 ৯০. ভারতের কোন রাজ্যে এমন ব্যাঘ্র প্রকল্প আছে যা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান?
(A) রাজস্থান (B) অসম (C) মধ্যপ্রদেশ (D) পশ্চিমবঙ্গ।
✔️ উত্তর: (D) পশ্চিমবঙ্গ।


💡 ৯১. ২০০১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ছিল?
(A) ৫৭% (B) ৭৫% (C) ৬৪.৮৪% (D) ৬০.৭৯%।
✔️ উত্তর: (C) ৬৪.৮৪%।

💡 ৯২. ২০০১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতার হার কত ছিল?
(A) ৫৯.৬১% (B) ৫৩.৬৭% (C) ৪৩.৮% (D) ৫০.৫%।
✔️ উত্তর: (A) ৫৯.৬১%।

💡 ৯৩. পূর্ব কলকাতা জলাভূমিকে কী হিসেবে ঘোষণা করা হয়েছে?
(A) বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (B) রামসার সাইট (C) জীববৈচিত্র্য অঞ্চল (D) কোনোটিই নয়।
✔️ উত্তর: (B) রামসার সাইট।

💡 ৯৪. সুন্দরবনকে কিসের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলা হয়েছে?
(A) ব্যাঘ্র প্রকল্প (B) সুন্দরী গাছ (C) ম্যানগ্রোভ অরণ্য (D) জীববৈচিত্র্য।
✔️ উত্তর: (C) ম্যানগ্রোভ অরণ্য।

💡 ৯৫. বঙ্গীয় বদ্বীপের দক্ষিণ-পূর্ব অংশ কীসের সম্মুখীন হচ্ছে?
(A) বসে যাওয়া (B) উত্থান (C) সম্মুখ প্রসারণ (D) কোনোটিই নয়।
✔️ উত্তর: (A) বসে যাওয়া।

💡 ৯৬. দামোদর ভ্যালি বহুমুখী পরিকল্পনা কোনটির অনুকরণে তৈরি হয়েছিল?
(A) টেনেসি ভ্যালি প্রজেক্ট (B) লিনা প্রজেক্ট (C) আমাজন প্রকল্প (D) হোয়াং হো প্রকল্প।
✔️ উত্তর: (A) টেনেসি ভ্যালি প্রজেক্ট।

💡 ৯৭. ‘তিন বিঘা করিডোর’ কোন দুটি দেশকে যুক্ত করে?
(A) ভারত–পাকিস্তান (B) ভারত–চীন (C) ভারত–ভুটান (D) ভারত–বাংলাদেশ।
✔️ উত্তর: (D) ভারত–বাংলাদেশ।

💡 ৯৮. শাল গাছ কোথায় পাওয়া যায়?
(A) হুগলি (B) হাওড়া (C) বাঁকুড়া (D) মালদা।
✔️ উত্তর: (C) বাঁকুড়া।

💡 ৯৯. পশ্চিমবঙ্গে প্রথম কোথায় যৌথ বন ব্যবস্থাপনা সফল হয়েছিল?
(A) পালঝারি (B) ভুলা (C) নতুনবাঁধ (D) আরাবারি।
✔️ উত্তর: (D) আরাবারি।



 

To be continued......... 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.